রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে স্বেচ্ছাসেবীদের সঙ্গে এমপি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিডি ক্লিনের ৬ শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। উদ্বোধনের পর স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিয়ে নিজেও খাল পরিষ্কারে অংশ নেন তিনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাঙ্গুনিয়া পৌরসভার কুলকুরমাই খালে এ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। কর্মসূচিতে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা খাল ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাঙ্গুনিয়া গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে হুমাম কাদের চৌধুরী বলেন, পরিচ্ছন্নতা শুধু প্রশাসন কিংবা কোনো নির্দিষ্ট সংগঠনের দায়িত্ব নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। তরুণদের এ ধরনের স্বেচ্ছাসেবী উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীদের এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
-স্বাধীন দিগাস্ত/এস
রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে স্বেচ্ছাসেবীদের সঙ্গে এমপি

