স্ত্রীর লাশ মাটিচাপা দিয়ে নিখোঁজের জিডি করতে যান স্বামী, সন্দেহ হওয়ায় গ্রেপ্তার

প্রকাশঃ Aug 21, 2026 - 02:07
স্ত্রীর লাশ মাটিচাপা দিয়ে নিখোঁজের জিডি করতে যান স্বামী, সন্দেহ হওয়ায় গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে স্ত্রীকে হত্যার পর মরদেহ গুম করার ঘটনায় স্বামীকে আটক করেছে মাধবদী থানা পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) রাতে স্বামী শরীফ মিয়াকে (৪২) তার শ্বশুরবাড়ি কাঠালিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রাম থেকে আটক করা হয়। নিহত স্ত্রী হোসনে আরা বেগম কাঁঠালিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামের মো. রহমান মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বামী শরীফ মিয়া মাধবদীর ভগীরথপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি মাধবদী গরুর হাট বাজার এলাকায় একটি চায়ের দোকানে কাজ করতেন।

মাধবদী থানা পুলিশ আটক শরীফের বরাত দিয়ে জানায়, গত ১৭ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে থাপ্পড় দিলে তার স্ত্রী টিউবওয়েলের ওপর পড়ে অচেতন হয়ে যান। এরপর আর তার জ্ঞান ফেরেনি। কিন্তু স্বামী শরীফ স্ত্রীকে ডাক্তারের কাছে না নিয়ে ঘরের মেঝেতেই লুকিয়ে রাখেন।

পরদিন ১৮ আগস্ট রাত ১০টার পর বাড়ির পাশের একটি কবরস্থানে একাই কাঁধে করে নিয়ে যান এবং সেখানে মাটিচাপা দিয়ে চলে আসেন। সবাইকে জানান, তার স্ত্রী রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছেন।

পরদিন ১৯ আগস্ট দুপুরের দিকে মাধবদী থানায় স্ত্রী নিখোঁজ হয়েছেন মর্মে তার শ্বশুরকে সঙ্গে নিয়ে আসেন এবং একটি সাধারণ ডায়েরি করতে চান। এ সময় তার কথাবার্তা সন্দেহজনক হলে পুলিশ জিডি না নিয়ে একটি অভিযোগ দায়ের করতে বলে। তিনি অভিযোগ দায়ের করে শ্বশুরবাড়িতে ফিরে যান।

পরে পুলিশের সন্দেহ হলে শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, স্ত্রী হত্যার দুই দিন পর থানায় এসে একটি সাধারণ ডায়েরি করতে চান স্বামী শরীফ মিয়া। এ সময় তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক হলে তাকে নজরে রাখি। একপর্যায়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্ত্রী হত্যার ঘটনা স্বীকার করেন এবং মরদেহ কোথায় মাটিচাপা দিয়ে রেখেছেন, সে ঘটনার বর্ণনা দেন।

তিনি আরও বলেন, মরদেহ উত্তোলনের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে আসবেন। তিনি আসার পরই মরদেহ উত্তোলন করা হবে।

এসটিআর

স্ত্রীর লাশ মাটিচাপা দিয়ে নিখোঁজের জিডি করতে যান স্বামী, সন্দেহ হওয়ায় গ্রেপ্তার
লোগো
Aug 21, 2026

স্ত্রীর লাশ মাটিচাপা দিয়ে নিখোঁজের জিডি করতে যান স্বামী, সন্দেহ হওয়ায় গ্রেপ্তার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta