হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছান।
মাজারে অবস্থান করে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর রওজা জিয়ারত করেন এবং ফাতিহা পাঠ করেন। পরে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে সেখান থেকে রওনা দেন।
এর আগে দুপুর ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রপতির গাড়িবহর সুরমাপাড়ের সার্কিট হাউসে পৌঁছায়। সেখানে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়।
গার্ড অব অনার শেষে রাষ্ট্রপতি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের উদ্দেশে যাত্রা করেন। তাঁর আগমনকে কেন্দ্র করে মাজার ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
-স্বাধীন/এমএ
হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

