ইসরাইলি হাম'লায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নি'হত

প্রকাশঃ Sep 16, 2026 - 18:42
ইসরাইলি হাম'লায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নি'হত

ইসরাইলি বিমান হামলায় হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি। নিহত কমান্ডারের মৃত্যুতে ইসরাইলের বিরুদ্ধে কঠোর ভাষায় ক্ষোভ প্রকাশ করেছে আল-কাসসাম ব্রিগেড।

সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়েছে, রাফাহ ব্রিগেডের কমান্ডার নায়েল আতিয়াহ মুহাম্মদ আবু ওবেইদ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসরাইলি বিমান হামলায় নিহত হন।

আল-কাসসাম ব্রিগেডের দাবি অনুযায়ী, ১৯৯৩ সালে সংগঠনটির সঙ্গে যুক্ত হন আবু ওবেইদ। এরপর থেকে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক কর্মকাণ্ডে অংশ নেন এবং রাফাহ অঞ্চলের কমান্ডারের দায়িত্ব পালন করেন।

বিবৃতিতে তার দীর্ঘদিনের ভূমিকার কথাও তুলে ধরা হয়। সংগঠনটি বলেছে, দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইয়ে ফিলিস্তিনি জনগণের সঙ্গে আবু ওবেইদের রক্তও ঝরেছে।

তার মৃত্যুকে ‘কাপুরুষোচিত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করে আল-কাসসাম ব্রিগেড জানায়, তাদের ভাষ্য অনুযায়ী এই সংগ্রামের পরিণতি হবে বিজয় অথবা শাহাদাত।

সূত্র: আল-জাজিরা


-স্বাধীন/এস

ইসরাইলি হাম'লায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নি'হত
লোগো
Sep 16, 2026

ইসরাইলি হাম'লায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নি'হত

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta