যাত্রীবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ৭৭

প্রকাশঃ Sep 17, 2026 - 10:24
যাত্রীবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ৭৭

ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের কাছে যাত্রীবাহী একটি জাহাজে ভয়াবহ আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো ৮ জন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু।

ফিলিপাইন কোস্ট গার্ড (পিজিজি) বুধবার (১৬ সেপ্টেম্বর) জানায়, এমভি জুন অ্যাস্টর নামের জাহাজটিতে মোট ১২৮ জন ছিলেন। শুরুতে যাত্রী তালিকায় ১৩২ জনের নাম থাকলেও পরে যাচাই করে দেখা যায়, তাদের মধ্যে চারজন জাহাজে ওঠেননি।

পিজিজির মুখপাত্র কমোডর নোমি কায়াবিয়াব জানান, ৪৩ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

পিজিজি আরও জানিয়েছে, জাহাজের টিকিট ও যাত্রী তালিকায় থাকা প্রত্যেক ব্যক্তির তথ্য যাচাই ও মিলিয়ে দেখার কাজ এখনো চলছে।

এমভি জুন অ্যাস্টর গত বুধবার (৯ সেপ্টেম্বর) ম্যানিলা থেকে যাত্রা শুরু করে। পরে দক্ষিণ-পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের করোনের কাছে সমুদ্রসীমায় জাহাজটিতে আগুন লাগে।

দুর্ঘটনার পর নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।


-স্বাধীন/এস

যাত্রীবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ৭৭
লোগো
Sep 17, 2026

যাত্রীবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ৭৭

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta