এএসআই নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশ পুলিশের ক্যাডেট সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই-নিরস্ত্র) নিয়োগ-২০২৬ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি নূরানী ফেরদৌস দিশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে কম্পিউটার দক্ষতা পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষায় এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ওয়েব ব্রাউজিং এবং ট্রাবলশুটিং বিষয়ে দক্ষতা যাচাই করা হবে।
কম্পিউটার দক্ষতা পরীক্ষার কেন্দ্র, তারিখ ও বিস্তারিত সময়সূচি পরবর্তীতে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নিতে এবং নির্ধারিত সময়সূচি জানতে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে নিয়মিত নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
-স্বাধীন/এমএ
এএসআই নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

