টি-টোয়েন্টিতে ১৫ হাজার রানের প্রথম ব্যাটার জস বাটলার

প্রকাশঃ Sep 18, 2026 - 11:45
টি-টোয়েন্টিতে ১৫ হাজার রানের প্রথম ব্যাটার জস বাটলার

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার জস বাটলার। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি কাইরন পোলার্ডকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠেছেন বাটলার।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েন তিনি। মাইলফলকে পৌঁছাতে বাটলারের খেলতে হয়েছে ৫২৮টি ম্যাচ। এসব ম্যাচে তার ব্যাটিং গড় ৩৫.৪৬ এবং স্ট্রাইক রেট ১৪৭.৪৬।

বাটলার ইংল্যান্ডের পাশাপাশি ল্যাঙ্কাশায়ার, ম্যানচেস্টার অরিজিনালস, ম্যানচেস্টার সুপার জায়ান্টস, গুজরাট টাইটান্স, সমারসেট, পার্ল রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স, সিডনি থান্ডার, কুমিল্লা ভিক্টোরিয়ানস, ডারবানস সুপার জায়ান্টস, মেলবোর্ন রেনেগেডস ও ইংল্যান্ড লায়ন্সের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন।

পোলার্ডকে ছাড়িয়ে শীর্ষে বাটলার

শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের রান তাড়ার পঞ্চম ওভারে ইশান মালিঙ্গার বলে এক রান নিয়ে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাটলার।

এর আগে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল কাইরন পোলার্ডের দখলে। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার ৭৫৪ ম্যাচে ১৪ হাজার ৯৯৯ রান করেছেন। তার ব্যাটিং গড় ৩১.৭১।

বাটলারের ১৫ হাজার রানের সংগ্রহে রয়েছে ৯টি শতক ও ১০৭টি অর্ধশতক।

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় ইংল্যান্ডের

সোফিয়া গার্ডেন্সে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রান করে। জবাবে মাত্র ১২.১ ওভারেই ৪ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলে নেয় ইংল্যান্ড।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে ইংলিশরা। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে এটি ইংল্যান্ডের টানা ১৪তম জয়।

তিন উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ডসন।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে শনিবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে।


-স্বাধীন/এস

টি-টোয়েন্টিতে ১৫ হাজার রানের প্রথম ব্যাটার জস বাটলার
লোগো
Sep 18, 2026

টি-টোয়েন্টিতে ১৫ হাজার রানের প্রথম ব্যাটার জস বাটলার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta