হিমালয়ে বাড়ছে দুর্যোগ, বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা

প্রকাশঃ Sep 19, 2026 - 21:59
হিমালয়ে বাড়ছে দুর্যোগ, বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা

নেপাল ও তিব্বত সীমান্তে সাম্প্রতিক আকস্মিক বরফধস ও ভয়াবহ বন্যার ঘটনা শুধু স্থানীয় দুর্যোগ নয়; এটি পুরো পরিবেশব্যবস্থার ওপর বড় ধরনের বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে।

হিমালয় পর্বতমালার ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল বাংলাদেশসহ আটটি দেশের জন্যও এ ঘটনা বড় সতর্কবার্তা। বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের ফলে হিমালয়ের বরফ দ্রুত গলতে থাকায় এ ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।

পাহাড়ের চূড়ায় বরফধস কিংবা পাহাড়ি ঢল শুরু হলে নদীর পানি অল্প সময়ের মধ্যেই সমতলের দিকে নেমে আসে। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকার নিম্নাঞ্চলে অবস্থান হওয়ায় উজানের যেকোনো বড় ঢলের প্রভাব সরাসরি বাংলাদেশে এসে পড়তে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আকস্মিক বন্যা, নদীভাঙন ও অসময়ে পাহাড়ি ঢলের ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এখন আর এককভাবে নিজ নিজ দেশের সীমানার মধ্যে থেকে এ ধরনের দুর্যোগ মোকাবিলা করা সম্ভব নয়। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, চীন ও পাকিস্তানসহ হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাহাড়ি আবহাওয়ার আগাম তথ্য বিনিময় এবং নদীর গতিপ্রকৃতি পর্যবেক্ষণে যৌথ ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।

সময়মতো দুর্যোগের আগাম সতর্কবার্তা পৌঁছে দিতে পারলে হাজারো মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা সম্ভব হতে পারে।

সূত্র: নিউইয়র্ক টাইমস

-স্বাধীন/এমএ

হিমালয়ে বাড়ছে দুর্যোগ, বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা
লোগো
Sep 19, 2026

হিমালয়ে বাড়ছে দুর্যোগ, বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta