১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮৭ কোটি মার্কিন ডলার

প্রকাশঃ Sep 20, 2026 - 18:05
১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮৭ কোটি মার্কিন ডলার

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৯ দিনে দেশে ১৮৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৩ হাজার ৮৭ কোটি টাকা।

রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে প্রবাসী বাংলাদেশিরা মোট ১৮৭ কোটি ৭০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৮৬ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছর ৮০ লাখ ডলার বেশি প্রবাসী আয় এসেছে।

এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭৭০ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৬৭৬ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। পরের মাস আগস্টে এর পরিমাণ ছিল ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়ে দেশে মোট ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল। আর ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয় এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।

-স্বাধীন/এমএ

১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮৭ কোটি মার্কিন ডলার
লোগো
Sep 20, 2026

১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮৭ কোটি মার্কিন ডলার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta