জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশঃ Sep 20, 2026 - 19:19
জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই জাতীয় সনদে নোট অব ডিসেন্টসহ যেভাবে স্বাক্ষর করা হয়েছে, ঠিক সেভাবেই এটি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে সংবিধান সংশোধনবিষয়ক সংসদীয় বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই সনদে স্বাক্ষর করা রাজনৈতিক দলগুলোর অনেকেই বিভিন্ন বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছিলেন। বৈঠকে তারা এসব বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন।

তিনি বলেন, বিএনপি সংখ্যাধিক্যের কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না রাজনীতির মাঠে প্রচারণার মাধ্যমে কিছু রাজনৈতিক দল এমন একটি বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে বলে বৈঠকে আলোচনা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সংখ্যাধিক্যের কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না এমন বক্তব্য সম্পূর্ণ অসত্য।

তিনি আরও বলেন, “আমরা জুলাই জাতীয় সনদ বলেছি, এটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে।”

সালাহউদ্দিন আহমদ জানান, যত দ্রুত সম্ভব সংবিধান সংশোধনী বিল সংসদে আনার চেষ্টা করা হবে। আলোচনা শেষে এ বিষয়ে প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হবে।

-স্বাধীন/এমএ

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
লোগো
Sep 20, 2026

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta