‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, মরিয়মের মৃত্যুর তদন্ত সরকারের দায়িত্ব’

প্রকাশঃ Sep 20, 2026 - 21:16
‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, মরিয়মের মৃত্যুর তদন্ত সরকারের দায়িত্ব’

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় কোনো মন্তব্য করতে রাজি হয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, গাজী নজরুল ইসলাম বর্তমানে জামায়াতের কেউ নন। তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার দ্বিতীয় স্ত্রী কীভাবে মারা গেছেন, সেটি তদন্ত করে দেখার দায়িত্ব সরকারের। এ ঘটনায় দলের পক্ষ থেকে কোনো বক্তব্য নেই।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, “এটা ব্যক্তিগত বিষয়। এ নিয়ে জামায়াতের বক্তব্য দেওয়ার কিছু নেই। তাছাড়া গাজী নজরুল তো জামায়াতের কেউ নন। ব্যক্তিগত কোনো অপরাধ বা ঘটনার তদন্তের দায়িত্ব সরকারের। এ বিষয়ে জামায়াতের কোনো বক্তব্য নেই।”

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ফ্ল্যাটটিতে মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানান, ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে মরিয়ম খাতুনের মরদেহ পাওয়া গেছে। মরদেহটি ঝুলন্ত অবস্থায় ছিল। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দলের সদস্যদেরও ডাকা হয়েছে।

গাজী নজরুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনয়নে সাতক্ষীরা-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

সম্প্রতি এক তরুণীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়। পরে গাজী নজরুল ইসলাম জানান, ভিডিওতে থাকা ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।

এরপর গত ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। একই সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকার, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দেয় দলটি।

-স্বাধীন/এমএ

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, মরিয়মের মৃত্যুর তদন্ত সরকারের দায়িত্ব’
লোগো
Sep 20, 2026

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, মরিয়মের মৃত্যুর তদন্ত সরকারের দায়িত্ব’

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta