পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষকের বিরুদ্ধে হাইকোর্টের রুল

প্রকাশঃ Sep 21, 2026 - 16:21
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষকের বিরুদ্ধে হাইকোর্টের রুল

দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর লক্ষ্যে গোপন তৎপরতা’র অভিযোগে গঠিত তদন্ত কমিটি কেন বিলুপ্ত করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসীন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিট আবেদনটি করেন আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস, এম লিটন আহমেদ, রাশেদুল হক খোকন ও বিপ্লব কুমার দাস। রিটকারীদের দাবি, এ ধরনের তদন্ত কমিটি গঠন আইনগত এখতিয়ারবহির্ভূত।

রিটে বলা হয়, গত ৪ আগস্ট একটি গণমাধ্যমে ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করেন তারা।

রিটকারীরা জানান, ‘যাচাইহীন’ ওই সংবাদের ভিত্তিতে ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিরুদ্ধে গঠিত তথ্য-অনুসন্ধান ও তদন্ত কমিটিগুলো বিলুপ্ত এবং এর পরিপ্রেক্ষিতে নেওয়া সব ব্যবস্থা প্রত্যাহারের আবেদন করা হয়েছিল। কিন্তু সেই আবেদন নিষ্পত্তি না হওয়ায় তারা হাইকোর্টে রিট করেন।

এ রিটের শুনানি শেষে হাইকোর্ট তদন্ত কমিটিগুলো কেন বিলুপ্ত করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন।

-স্বাধীন/এমএ

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষকের বিরুদ্ধে হাইকোর্টের রুল
লোগো
Sep 21, 2026

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষকের বিরুদ্ধে হাইকোর্টের রুল

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta