চাকরি থেকে বরখাস্ত পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা

প্রকাশঃ Sep 21, 2026 - 18:21
চাকরি থেকে বরখাস্ত পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা

চাকরি থেকে পলায়নের অভিযোগে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, সচিবালয়ের নিরাপত্তার সাবেক অতিরিক্ত পুলিশ উপ-পুলিশ কমিশনার রাজীব দাস, সাবেক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম, এটিইউর সাবেক পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে এবং ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান।

-স্বাধীন/এমএ

চাকরি থেকে বরখাস্ত পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা
লোগো
Sep 21, 2026

চাকরি থেকে বরখাস্ত পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta