তিন দিনের সরকারি সফরের শেষদিন নেছারাবাদে আসবেন গণপূর্ত প্রতিমন্ত্রী

প্রকাশঃ Sep 21, 2026 - 21:10
তিন দিনের সরকারি সফরের শেষদিন নেছারাবাদে আসবেন গণপূর্ত প্রতিমন্ত্রী

মো. মুহিদুল ইসলাম, নেছারাবাদ: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর এমপি তিন দিনের সরকারি সফরের শেষ দিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পিরোজপুরের নেছারাবাদে আসছেন। এই সফরে তিনি সরকারি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. মোশারেফ হোসেন স্বাক্ষরিত এক সরকারি বার্তায় এ তথ্য জানানো হয়।

সফরসংক্রান্ত অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ, ঢাকা ও বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রতিমন্ত্রী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরে সোহাগদল ইউনিয়ন ও সারেংকাঠি ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সকাল ১১টা ৪৫ মিনিটে পাটিকেলবাড়ি দরগাহ শরীফ দাখিল মাদ্রাসার একাডেমি ভবন এবং দুপুর ১২টায় রাজবাড়ী ডিগ্রি কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন করার কথা রয়েছে।

এদিন দুপুরে জনসম্মিলনী প্রবেশিকা বালিকা বিদ্যালয়ের নবনির্মিত ভবন, ১৪৪ নম্বর নান্দুহার অগ্রণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও কুড়িয়ানায় নেছারাবাদ উপজেলা প্রশাসনের রেস্ট হাউসের উদ্বোধন শেষে বিকেলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করবেন। পরবর্তীতে প্রতিমন্ত্রীর তহবিল থেকে উপজেলার আটজনকে অনুদান এবং নির্যাতিত-দুঃস্থদের মাঝে সহায়তা প্রদান করে বিকেল ৩টায় নেছারাবাদ উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

বিকেল সাড়ে ৪টায় স্বরূপকাঠি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

পরবর্তীতে পৌনে ৫টায় নেছারাবাদ উপজেলা ও স্বরূপকাঠি পৌর বিএনপির আয়োজনে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ শেষে রাত ৭টায় ঢাকার গুলশান-২-এ তাঁর নিজ বাসভবনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

সরকারি বার্তায় আরও জানানো হয়েছে, সফরকালে প্রতিমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব, ব্যক্তিগত কর্মকর্তা ও গানম্যান সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে থাকবেন।

প্রতিমন্ত্রীর সরকারি সফর উপলক্ষে স্থানীয় প্রশাসন ও গণপূর্ত-সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রস্তুতির তৎপরতা লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ সফরের মাধ্যমে জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

-স্বাধীন/এমএ

তিন দিনের সরকারি সফরের শেষদিন নেছারাবাদে আসবেন গণপূর্ত প্রতিমন্ত্রী
লোগো
Sep 21, 2026

তিন দিনের সরকারি সফরের শেষদিন নেছারাবাদে আসবেন গণপূর্ত প্রতিমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta