কুমিল্লায় দশম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ:শাহরিয়ার নাফিজ

প্রকাশঃ Sep 22, 2026 - 12:31
কুমিল্লায় দশম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ:শাহরিয়ার নাফিজ

কুমিল্লায় শাহরিয়ার নাফিজ (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে স্কুলে যাওয়ার পথে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

সোমবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন নাফিজের মামা মো. নজরুল ইসলাম বাপ্পি।

শাহরিয়ার নাফিজ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বুড়িরপাড় গ্রামের প্রবাসী মো. সুমন মিয়ার ছেলে। সে কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

নাফিজের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় সে। এরপর দিনভর বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।

পরে রাত ১২টার দিকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এদিকে নাফিজের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সহযোগিতা চেয়েছেন স্বজন ও পরিচিতজনেরা। কুমিল্লা আদালতের আইনজীবী অ্যাডভোকেট সোহরাব হোসেন ভূঁইয়াও তার সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন।

নাফিজের মামা মো. নজরুল ইসলাম বাপ্পি বলেন, ‘সকালে স্কুলে যাওয়ার জন্য সে বাসা থেকে বের হয়। এরপর সারাদিন আর বাসায় ফেরেনি। আত্মীয়স্বজনদের বাসায় খোঁজ করেও তার সন্ধান পাইনি। পরে রাতে থানায় জিডি করেছি। আমরা সবার সহযোগিতা চাইছি।’

তিনি আরও বলেন, শাহরিয়ার নাফিজের সন্ধান কেউ পেলে পরিবারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

-স্বাধীন/এস

লোগো
Sep 22, 2026

কুমিল্লায় দশম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ:শাহরিয়ার নাফিজ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta