জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে আইএমএফের কোনো শর্ত নেই: তথ্য উপদেষ্টা
জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো শর্ত নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে আইএমএফের কোনো শর্ত নেই।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরে বোয়িং কেনার বিষয়ে চুক্তি হতে পারে বলেও জানিয়েছেন তিনি। তবে সফরে বোয়িং কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক বা এ বিষয়ে নির্দিষ্ট কোনো কর্মসূচি রয়েছে কি না, তা নিশ্চিতভাবে জানাতে পারেননি প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
বোয়িং কেনার বিষয়ে জাহেদ উর রহমান বলেন, ‘তথ্য আমার কাছে নেই। তবে বাংলাদেশ বোয়িং কিনবে, এটা তো একটি প্রকাশিত তথ্য। সুতরাং এই চুক্তি হতেও পারে। আমরা এখন পর্যন্ত অন্তত সরকারিভাবে যা জেনেছি, তথ্য এতটুকুই আছে, এর বেশি কিছু নেই।’
-স্বাধীন/এমএ
জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে আইএমএফের কোনো শর্ত নেই: তথ্য উপদেষ্টা

