টানা ৫ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের
আগামী অক্টোবর মাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি রয়েছে দুই দিন। এর সঙ্গে শুধু এক দিনের ছুটি নিতে পারলেই সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন।
সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) থেকে শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হবে। মহানবমী উপলক্ষে ওই দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। পরদিন বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি।
তবে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সরকারি অফিস-আদালতের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। কেউ যদি এদিন এক দিনের ছুটি নিতে পারেন, তাহলে এর পরের শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
অর্থাৎ ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে।
তবে দুর্গাপূজার সরকারি ছুটি থাকলেও জরুরি ও অত্যাবশ্যকীয় সেবায় নিয়োজিত অনেক কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব পালন করতে হতে পারে। হাসপাতাল, ফায়ার সার্ভিস, পুলিশ, বিদ্যুৎ, গ্যাস, পানি ও গণমাধ্যমসহ বিভিন্ন জরুরি সেবার কর্মীদের ছুটির দিনেও কর্মস্থলে দায়িত্ব পালন করতে হয়।
তাই সরকারি ছুটি হলেও সব শ্রেণি-পেশার মানুষের জন্য একই সময়ে ছুটি প্রযোজ্য হবে না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সিদ্ধান্ত, সেবার ধরন এবং নিজস্ব ছুটির নীতিমালার ওপর কর্মীদের ছুটি নির্ভর করবে।
-স্বাধীন/এমএ
টানা ৫ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

