মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ
ব্যক্তিগত সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সফর শেষে তার সঙ্গে স্ত্রী ও পুত্রও দেশে ফিরেছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংসদ সচিবালয় জানায়, চিফ হুইপ নূরুল ইসলাম মনি স্ত্রী ও সন্তানসহ মালয়েশিয়ান এয়ারলাইন্সের ‘এমএইচ-১৩৬’ ফ্লাইটে করে শনিবার রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এর আগে, গত ২১ সেপ্টেম্বর ব্যক্তিগত সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন চিফ হুইপ। নির্ধারিত সফর শেষে শনিবার রাতে সপরিবারে তিনি দেশে ফিরেছেন।
-স্বাধীন/এস
মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

