ইরানের হুঁশিয়ারি: ভুল পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলা হবে

প্রকাশঃ Sep 26, 2026 - 20:41
ইরানের হুঁশিয়ারি: ভুল পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলা হবে

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোনো ‘ভুল পদক্ষেপ’ নিলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সব সামরিক ঘাঁটি ও স্বার্থ সরাসরি হামলার লক্ষ্যবস্তু হবে বলে সতর্ক করেছে ইরানের সামরিক বাহিনী।

ইরানের শীর্ষ অপারেশনাল সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইরানি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান নিজ উদ্যোগে কোনো যুদ্ধ শুরু করবে না। তবে কোনো পক্ষ তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিলে দেশের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে।

চলমান উত্তেজনার মধ্যে কড়া বার্তা

হরমুজ প্রণালি পুনরায় চালু করা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া এবং মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই তেহরানের পক্ষ থেকে এই সতর্কবার্তা দেওয়া হলো।

ইরানের সামরিক বাহিনীর এই বক্তব্যে বলা হয়েছে, সম্ভাব্য কোনো সংঘাতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও স্বার্থও ঝুঁকির মধ্যে পড়তে পারে।

সূত্র: লরিয়েন্ট টুডে


-স্বাধীন/এস

ইরানের হুঁশিয়ারি: ভুল পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলা হবে
লোগো
Sep 26, 2026

ইরানের হুঁশিয়ারি: ভুল পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলা হবে

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta