হরমুজের আকাশে মার্কিন ড্রোন ধ্বংস, দাবি ইরানের
হরমুজ প্রণালির আকাশে একটি মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় নতুন একটি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি শনাক্ত ও ধ্বংস করা হয়েছে।
আইআরজিসির দাবি, MQ-9 ড্রোনের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে যুক্তরাষ্ট্র কয়েক বছর আগে অবসর নেওয়া MQ-1 ড্রোন আবার ব্যবহার শুরু করেছে। তাদের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা MQ-1 ও MQ-9—উভয় ধরনের ড্রোনকেই কার্যকরভাবে প্রতিহত করছে বলেও দাবি করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘বিস্ট অব কান্দাহার’ নামে পরিচিত MQ-1 ড্রোনটি আফগানিস্তানে প্রায় ২০ হাজার ঘণ্টা উড়েছে। কয়েক বছর আগে মার্কিন নৌ ও বিমানবাহিনীর বহর থেকে ড্রোনটি সরিয়ে নেওয়া হয় এবং এর পরিবর্তে MQ-9 ড্রোন ব্যবহারের কথা উল্লেখ করেছে আইআরজিসি।
তবে ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ফলে ঘটনাটি আপাতত আইআরজিসির দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।
সূত্র: মেহের নিউজ এজেন্সি
-স্বাধীন/এস
হরমুজের আকাশে মার্কিন ড্রোন ধ্বংস, দাবি ইরানের

