জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশঃ Sep 14, 2026 - 19:19
জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আগে চীনা গোয়েন্দা সংস্থা ইরানকে উচ্চ রেজল্যুশনের স্যাটেলাইট ছবি সরবরাহ করেছিল—এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের দাবি, হামলার প্রস্তুতিতে এসব ছবি ইরানকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়, গত ১৭ জুলাই জর্ডানের মুয়াফাক সালতি এয়ার বেসে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় তিন মার্কিন সেনা নিহত হন। আহত হন আরও কয়েকজন। আহতদের কয়েকজনকে দ্রুত অন্যত্র সরিয়ে চিকিৎসা দেওয়া হয়।

মার্কিন কর্মকর্তাদের দাবি, হামলার সঙ্গে সংশ্লিষ্ট স্যাটেলাইট ছবি নিয়ে চীনের কাছে প্রমাণ চাওয়া হলে বেইজিং তা দেখতে চায়। তবে হামলায় চীনা কোনো সংস্থা জড়িত থাকার অভিযোগ সরাসরি স্বীকার করেনি যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছে চীন। দেশটির প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার সঙ্গে চীনা কোনো সংস্থা জড়িত ছিল না।

ফের উত্তপ্ত হতে পারে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক

ইরানের হামলার আগে চীনা গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তথ্য সরবরাহের অভিযোগ সামনে আসায় ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এর আগে পশ্চিম এশিয়ার সংঘাতের সময় চীনা গোয়েন্দা সংস্থাগুলো ইরানকে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছে বলে একাধিকবার অভিযোগ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন প্রশাসনের হাতে আসা তথ্য সেই অভিযোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তবে ওয়াশিংটন এখনো ইরানের ওই হামলার জন্য সরাসরি চীনকে দায়ী করেনি। বিশেষজ্ঞদের মতে, চীনের সঙ্গে সম্পর্কের অবনতি এড়াতে মার্কিন প্রশাসনও বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে।

বিশেষ করে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের বৈঠকের আগে এই অভিযোগকে অত্যন্ত স্পর্শকাতর বলে মনে করা হচ্ছে। চীনের সঙ্গে সম্পর্ক খারাপ করতে আগ্রহী নন ট্রাম্প—এমন পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অভিযোগটির সম্ভাব্য কূটনৈতিক প্রভাব সীমিত রাখার চেষ্টা করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পশ্চিম এশিয়ায় সংঘাত

পশ্চিম এশিয়ায় ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত শুরু হয় ২৮ ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন এলাকায় হামলা চালায়। এসব হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এর জবাবে ইরান ইসরায়েলের বিভিন্ন এলাকায় হামলার পাশাপাশি একাধিক মার্কিন বিমানঘাঁটিতেও হামলা চালায়। একই সময়ে তেহরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আটকে দেয়।

পরিস্থিতি বর্তমানে তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকলেও ইরানের হামলার আগে চীনা গোয়েন্দা সংস্থার তথ্য সরবরাহের অভিযোগ নতুন করে পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

-স্বাধীন/এস

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
লোগো
Sep 14, 2026

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta