ভয়াবহ বিস্ফোরণ, বলিভিয়ায় নিহত ১০
বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ভিয়াচায় একটি সামরিকঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫৮ জন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী আর্নেস্তো জাস্টিনিয়ানো জানান, আহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিটা নেব্রাস্কার মতে, নিহতের সংখ্যা প্রাথমিকভাবে ১০ থেকে ১৫ জনের মধ্যে হতে পারে।
জাস্টিনিয়ানো ফেসবুকে জানান, স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সামরিক ঘাঁটির যে এলাকায় আতশবাজি রাখা ছিল, সেখানেই বিস্ফোরণটি ঘটে। আহতদের মধ্যে ৫২ জন বেসামরিক নাগরিক এবং বাকিরা সামরিক সদস্য।
-স্বাধীন/ সোহাগ
ভয়াবহ বিস্ফোরণ, বলিভিয়ায় নিহত ১০

