যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই আরোহী নিহত

প্রকাশঃ Sep 26, 2026 - 21:04
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই আরোহী নিহত

যশোর সদর উপজেলায় ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে দুইজন নিহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের আজিজুর রহমান (৪০) ও এরশাদ আলী (৪৫)। তারা দুজনই ইজিবাইকের যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে যশোরের দিকে আসছিল রূপসী বাংলা ট্রেন। কৃষ্ণবাটি এলাকায় পৌঁছালে ট্রেনটির সঙ্গে একটি ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আজিজুর রহমান ও এরশাদ আলী নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

যশোর রেলস্টেশনের জিআরপি পুলিশের এসআই মামুন জানান, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


-স্বাধীন/এস

যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই আরোহী নিহত
লোগো
Sep 26, 2026

যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই আরোহী নিহত

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta