ফকিরহাটে ঘর থেকে ইউপি সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশঃ Oct 2, 2026 - 15:49
ফকিরহাটে ঘর থেকে ইউপি সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার

দুই-তিন দিন আগে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের

বাগেরহাটের ফকিরহাটে নিজ বসতঘর থেকে শেখ মুজিবুর রহমান (৮০) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাগলা দেয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। শেখ মুজিবুর রহমান ওই গ্রামের মৃত মশিউদ্দিন শেখ ওরফে শেখ মশিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাঁরা দরজা ভেঙে ঘরের ভেতরে খাটের ওপর তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

স্থানীয়দের ভাষ্য, গত মঙ্গলবার সর্বশেষ তাঁকে দেখা গিয়েছিল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্ত্রী ও ছেলে আগেই মারা যাওয়ায় তিনি বাড়িতে একাই বসবাস করতেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে শেখ মুজিবুর রহমানের মৃত্যু হয়েছে।

-স্বাধীন/এস

ফকিরহাটে ঘর থেকে ইউপি সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার
লোগো
Oct 2, 2026

ফকিরহাটে ঘর থেকে ইউপি সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta