সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, ক্ষোভ জামায়াত আমিরের

প্রকাশঃ Sep 27, 2026 - 11:36
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, ক্ষোভ জামায়াত আমিরের

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

পোস্টের সঙ্গে একটি ভিডিও আপলোড করেন জামায়াত আমির। ভিডিওতে সালমান মুক্তাদিরকে তাঁর স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা বর্ণনা করতে দেখা যায়।

ভিডিওটির ক্যাপশনে শফিকুর রহমান লেখেন, ‘গভীর রাতে জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের বাসা ও স্টুডিওতে চাঁদাবাজদের হানা, ভাঙচুর, লুটতরাজ ও তাণ্ডব।’

চাঁদাবাজদের উদ্দেশে তিনি আরও লেখেন, ‘মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে।’

শফিকুর রহমান আরও বলেন, ‘কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কী সামলাবেন? একের পর এক ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ, এর শেষ হবে একদিন, ইনশাআল্লাহ।’


-স্বাধীন/এস

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, ক্ষোভ জামায়াত আমিরের
লোগো
Sep 27, 2026

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, ক্ষোভ জামায়াত আমিরের

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta