ভারতে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে নিহত ৫৬

প্রকাশঃ Sep 27, 2026 - 16:27
ভারতে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে নিহত ৫৬

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে টানা তিন দিনের ভারী বৃষ্টি থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে আরও বলা হয়েছে, দুর্যোগে রাজ্যের বিভিন্ন এলাকায় এক হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ২৪ কোটিরও বেশি মানুষের বসবাস উত্তর প্রদেশে। এটি ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে রাজ্যটিতে ভারী বৃষ্টি ও ঝড়ের ঘটনা ঘটে।

রাজ্যের ত্রাণ কমিশনারের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকায় রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এতে ৫৬ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি নিম্নচাপ স্থলভাগে প্রবেশের পর পুরো অঞ্চলে বৃষ্টির তীব্রতা বেড়ে যায়। এতে এক হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতের আবহাওয়া অফিস সাম্প্রতিক বছরগুলোতে তীব্র বজ্রঝড় ও বজ্রপাতসহ বিভিন্ন ধরনের চরম আবহাওয়া নিয়ে সতর্ক করে আসছে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের কারণে এসব পরিস্থিতি আরও বাড়ছে।

সরকারি তথ্য অনুযায়ী, গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত উত্তর প্রদেশে গড়ে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অথচ বছরের এই সময়ে রাজ্যটিতে স্বাভাবিক গড় বৃষ্টিপাত মাত্র ৭ দশমিক ৬ মিলিমিটার।

সূত্র: এএফপি

-স্বাধীন/এমএ

ভারতে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে নিহত ৫৬
লোগো
Sep 27, 2026

ভারতে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে নিহত ৫৬

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta