প্রথমবার ভারতে মার্কিন এফ-৩৫, আকাশ মহড়ায় ছয় যুদ্ধবিমান

প্রকাশঃ Sep 27, 2026 - 17:44
প্রথমবার ভারতে মার্কিন এফ-৩৫, আকাশ মহড়ায় ছয় যুদ্ধবিমান

প্রথমবারের মতো ভারতের মাটিতে এসেছে যুক্তরাষ্ট্রের ছয়টি এফ-৩৫ যুদ্ধবিমান। এসব যুদ্ধবিমানের সঙ্গে দুই শতাধিক মার্কিন সেনাসদস্যও ভারতে পৌঁছেছেন। যোধপুরে শুরু হওয়া আন্তর্জাতিক আকাশ মহড়া ‘তরং শক্তি’-তে অংশ নিতেই দেশটিতে এসেছে মার্কিন এই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক যুদ্ধবিমানগুলো এবার ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলোর সঙ্গে একই আকাশে উড়বে—যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের বিষয়।

যোধপুর বিমানঘাঁটিতে আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক মহড়া। এতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশ, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত অংশ নিচ্ছে।

মহড়ায় নিজেদের সক্ষমতা প্রদর্শনে ভারতও অংশ নিচ্ছে বিভিন্ন অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে। দেশটির বহরে রয়েছে রাফাল, তেজস ও মিগ-২৯সহ বিভিন্ন যুদ্ধবিমান।

‘তরং শক্তি’ মহড়ার মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর বিমানবাহিনীর মধ্যে সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন ধরনের আকাশযুদ্ধের কৌশল অনুশীলন করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

-স্বাধীন/এস

প্রথমবার ভারতে মার্কিন এফ-৩৫, আকাশ মহড়ায় ছয় যুদ্ধবিমান
লোগো
Sep 27, 2026

প্রথমবার ভারতে মার্কিন এফ-৩৫, আকাশ মহড়ায় ছয় যুদ্ধবিমান

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta