বাংলাদেশ সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক তালিয়া ম্যাকগ্রা
নিয়মিত অধিনায়ক সোফি মলিনেক্স ও লুসি হ্যামিল্টনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে হতে যাওয়া সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন তালিয়া ম্যাকগ্রা।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ৯ থেকে ১৪ অক্টোবর। এরপর সিডনিতে ১৮ থেকে ২২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।
পিঠের চোটের কারণে দুই সিরিজেই থাকছেন না অস্ট্রেলিয়ার পেসার ডারসি ব্রাউন। অন্যদিকে, সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা গ্রেস হ্যারিসও এবারের স্কোয়াডে জায়গা পাননি।
অনুশীলনের সময় ঊরুর পেশিতে সামান্য চোট পেয়েছেন লুসি হ্যামিল্টন। ফলে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে পাওয়া যাবে না। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে অস্ট্রেলিয়ার হাতে বর্তমানে ১২ জন খেলোয়াড় রয়েছে। নারী জাতীয় দলের নির্বাচক শন ফ্লেগলার জানিয়েছেন, নারী জাতীয় ক্রিকেট লিগের (WNCL) পরবর্তী রাউন্ডের ম্যাচ শেষে দলে আরও একজন খেলোয়াড় যোগ করা হতে পারে।
ডারসি ব্রাউনের চোট নিয়েও সতর্ক অস্ট্রেলিয়া। অক্টোবরের শেষ দিকে শুরু হতে যাওয়া নারী বিগ ব্যাশ লিগের কোনো এক পর্যায়ে তিনি মাঠে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়ার স্কোয়াড
নিকোলা ক্যারি
অ্যাশলে গার্ডনার
কিম গার্থ
লুসি হ্যামিল্টন — শুধু টি-টোয়েন্টি
অ্যালানা কিং
ফোবে লিচফিল্ড
তালিয়া ম্যাকগ্রা
সোফি মলিনেক্স
বেথ মুনি
এলিসে পেরি
মেগান শুট
আনাবেল সাদারল্যান্ড
জর্জিয়া ভল
জর্জিয়া ওয়ারহ্যাম
বাংলাদেশ–অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ: ৯–১৪ অক্টোবর
অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ: ১৮–২২ অক্টোবর
-স্বাধীন/এস
বাংলাদেশ সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক তালিয়া ম্যাকগ্রা

