ভেড়ামারায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশঃ Sep 30, 2026 - 10:55
ভেড়ামারায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলভার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১২-এর কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে ভেড়ামারা থানার বাহিরচর ইউনিয়নের ১২ মাইল বালুর ঘাটসংলগ্ন পদ্মা নদীর তীরে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে স্থানীয় বালু ব্যবসায়ী সিদ্দিক মালিথার (৫০) টিনের ঘরের বেড়ার উত্তর পাশের খালি জায়গায় তল্লাশি চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলভার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এসআরবি-১২ জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে ভেড়ামারা থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এলাকাকে সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও জঙ্গিমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

-স্বাধীন/এস

ভেড়ামারায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার
লোগো
Sep 30, 2026

ভেড়ামারায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta