সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় আ.লীগের দুই নেতা গ্রেফতার

প্রকাশঃ Sep 25, 2026 - 00:29
সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় আ.লীগের দুই নেতা গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চার মিনিটের ব্যবধানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ ২৪ সেপ্টেম্বর বৃহ¯পতিবার বিকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন, সুন্দরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মৃত আনসার আলীর ছেলে মো.সুলতান আহম্মেদ (৬৫) এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে যুবলীগ নেতা মো. লিটন মন্ডল (৩৯)।

 পুলিশ বলেন, গত ২৩ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। জানা যায়, গত ২০ সেপ্টেম্বর ভোরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ও দহবন্দ ইউনিয়নের গোপালচরণ এলাকায় ৪টা ২৬, ৪টা ২৮ ও ৪টা ৩০ মিনিটে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। এতে অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়। মামলায় সুলতান আহম্মেদ ও লিটন মন্ডলকে গ্রেফতার দেখানো হয়েছে।

 সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন,  মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


-স্বাধীন/এস

সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় আ.লীগের দুই নেতা গ্রেফতার
লোগো
Sep 25, 2026

সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় আ.লীগের দুই নেতা গ্রেফতার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta