বাকলিয়ায় দুই পক্ষের সংঘর্ষ: মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

প্রকাশঃ Sep 30, 2026 - 12:49
বাকলিয়ায় দুই পক্ষের সংঘর্ষ: মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মুরাদ (৪৩) ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার অপর দুজন হলেন সুমন (৩৫) ও রুহুল আমিন। তারা ওই সংঘর্ষের ঘটনায় জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, গ্রেপ্তার মুরাদের পিসিপিআর (পূর্বের অপরাধসংক্রান্ত তথ্য) যাচাই করে দেখা গেছে, সিএমপির বিভিন্ন থানায় দায়ের করা ১৬টি মামলায় তিনি আসামি।

মাদক কারবার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ

এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বাকলিয়ার এক্সেস রোডের পাশে সৈয়দশাহ রোড এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও গোলাগুলির ঘটনা ঘটে। কয়েকটি বিকট শব্দ ও গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বাকলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

ওই রাতেই অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর মঙ্গলবার রাতে মামলার প্রধান আসামি মুরাদসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হলো।


-স্বাধীন/এস

বাকলিয়ায় দুই পক্ষের সংঘর্ষ: মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩
লোগো
Sep 30, 2026

বাকলিয়ায় দুই পক্ষের সংঘর্ষ: মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta