৫০৬ কোটি টাকা বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ

প্রকাশঃ Sep 30, 2026 - 14:12
৫০৬ কোটি টাকা বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ

মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল পাওয়ার ঘটনায় ভুক্তভোগী গ্রাহক আলেয়া খাতুনকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

ঘটনাটির পর মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলামকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বুধবার সকালে আলেয়া খাতুনকে ফোন করেন মন্ত্রী। এ সময় অস্বাভাবিক বিদ্যুৎবিলের কারণে তাকে যে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে, সেজন্য দুঃখ প্রকাশ করেন তিনি। পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।

মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের বাসিন্দা আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎবিল ইস্যু করা হয়। বিলে তার এক মাসের বিদ্যুৎ ব্যবহার দেখানো হয়েছে ২৩৫ ইউনিট। তবে ডিমান্ড চার্জ হিসেবে উল্লেখ করা হয় ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে ভ্যাট ও মিটার ভাড়া যোগ হওয়ায় মোট বিল দাঁড়ায় ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা।

তবে ২৩৫ ইউনিট ব্যবহারের বিপরীতে ওই গ্রাহকের প্রকৃত বিল হওয়ার কথা ছিল ১ হাজার ৯৬৩ টাকা। পরে বিলের ভুল সংশোধন করে প্রকৃত বিল নির্ধারণ করা হয়। সংশোধিত বিল অনুযায়ী গ্রাহক ইতোমধ্যে বিল পরিশোধ করেছেন।

এ ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. মহিতুল ইসলামকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে।

-স্বাধীন/এমএ

৫০৬ কোটি টাকা বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ
লোগো
Sep 30, 2026

৫০৬ কোটি টাকা বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta