সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বিএফআইইউ। কয়েকটি ব্যাংক বিষয়টি নিশ্চিত করেছে।
বিএফআইইউর চিঠিতে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবসংক্রান্ত বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হিসাব খোলার ফরম, কেওয়াইসি নথি, লেনদেনের বিবরণীসহ সংশ্লিষ্ট অন্যান্য তথ্য। চিঠি পাওয়ার পর আধা ঘণ্টার মধ্যে এসব তথ্য বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়।
পরে সোমবার (২৮ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় সালমান মুক্তাদির জানান, তাকে কোনো ধরনের ক্ষতিপূরণ দিতে হবে না।
-স্বাধীন/এমএ
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

