অ্যাপ স্টোরের বিকল্প হিসেবে চ্যাটজিপিটিকে তৈরি করছে ওপেনএআই

প্রকাশঃ Sep 30, 2026 - 18:46
অ্যাপ স্টোরের বিকল্প হিসেবে চ্যাটজিপিটিকে তৈরি করছে ওপেনএআই

চ্যাটজিপিটির মাধ্যমে শুধু তথ্য খোঁজা বা বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়ার সুযোগই নয়, এবার অ্যাপ খুঁজে বের করে সেগুলো ব্যবহারের সুবিধাও চালু করতে যাচ্ছে ওপেনএআই। নতুন উদ্যোগের ফলে চ্যাটজিপিটির ভেতর থেকেই প্রয়োজনীয় অ্যাপ খোঁজা, চালু করা ও ব্যবহার করা যাবে। এতে ভবিষ্যতে প্রচলিত অ্যাপ স্টোর ব্যবস্থায় পরিবর্তন আসতে পারে।

মঙ্গলবার আয়োজিত ওপেনএআইয়ের ডেভ ডে অনুষ্ঠানে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল এবং স্বয়ংক্রিয় এআই সহকারী ‘ডটস’সহ বেশ কয়েকটি নতুন সুবিধার ঘোষণা দেওয়া হয়। এসব উদ্যোগের মাধ্যমে চ্যাটজিপিটিকে অ্যাপ খোঁজা ও ব্যবহারের একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি।

ওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, প্রতি সপ্তাহে ১২০ কোটির বেশি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করেন। এই বিশাল ব্যবহারকারীভিত্তিকে কাজে লাগিয়ে কথোপকথনের সময় প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অ্যাপের পরামর্শ দেখানো হবে। কোনো নির্দিষ্ট কাজের জন্য অ্যাপের প্রয়োজন হলে চ্যাটজিপিটি ব্যবহারকারীকে সেটির কথা জানাবে। পরে চ্যাটজিপিটির মাধ্যমেই সেই অ্যাপ ব্যবহার করা যাবে।

এ জন্য চ্যাটজিপিটির অ্যাপ সংযুক্তির সুবিধাও আরও বিস্তৃত করছে ওপেনএআই। এর ফলে বিভিন্ন অ্যাপ নির্মাতা চ্যাটজিপিটির ভেতরে নিজেদের সেবার জন্য ব্যবহারযোগ্য প্যানেল তৈরি করতে পারবেন। পাশাপাশি ‘চ্যাটজিপিটি দিয়ে প্রবেশ’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের চ্যাটজিপিটি অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন তৃতীয় পক্ষের অ্যাপে লগইন করতে পারবেন। শুরুতে ১৬টি প্রতিষ্ঠান এই সুবিধার সঙ্গে যুক্ত হয়েছে।

এদিকে ‘ডটস’ নামের স্বয়ংক্রিয় এআই সহকারী ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবে। এর নিজস্ব কম্পিউটার ও ইন্টারনেট ব্রাউজার থাকবে। প্রয়োজন অনুযায়ী এটি চ্যাটজিপিটির সঙ্গে সংযুক্ত বিভিন্ন অ্যাপও ব্যবহার করতে পারবে। ওপেনএআই জানিয়েছে, ডটস চার হাজারের বেশি অ্যাপের সঙ্গে কাজ করতে সক্ষম হবে।

এর ফলে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট কাজের জন্য কোন অ্যাপ প্রয়োজন, সেটি ব্যবহারকারীকে আলাদাভাবে খুঁজতে হবে না। এআই সহকারীই প্রয়োজন অনুযায়ী অ্যাপ নির্বাচন করে সংশ্লিষ্ট কাজ সম্পন্ন করতে পারবে।

তবে প্রচলিত অ্যাপ স্টোরের মতো অ্যাপের অর্থ পরিশোধ বা আয় ভাগাভাগির কোনো ব্যবস্থা এখনো ঘোষণা করেনি ওপেনএআই। আপাতত অ্যাপ খোঁজা, ব্যবহার এবং বিতরণের একটি নতুন কাঠামো তৈরির দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

-স্বাধীন/এমএ

অ্যাপ স্টোরের বিকল্প হিসেবে চ্যাটজিপিটিকে তৈরি করছে ওপেনএআই
লোগো
Sep 30, 2026

অ্যাপ স্টোরের বিকল্প হিসেবে চ্যাটজিপিটিকে তৈরি করছে ওপেনএআই

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta