৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার

প্রকাশঃ Oct 1, 2026 - 15:57
৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার

৪৯তম বিসিএসের (বিশেষ) শিক্ষা ক্যাডারে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের পরও নিয়োগ থেকে বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজ দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিএসসির মাধ্যমে ৬৬৫ জনকে উত্তীর্ণ হিসেবে সুপারিশ করা হয়েছিল। এর মধ্যে আটজন মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ফলে ৬৫৭ জনের বিষয়টি প্রজ্ঞাপনের আওতায় আসে। তিনি দাবি করেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কারও সঙ্গে বৈষম্য করা হয়নি এবং কয়েক ধাপে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, একজন আত্মহত্যার হুমকি দিয়েছেন, যিনি নিষিদ্ধ ঘোষিত একটি দলের সদস্য। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তা তদন্তের আওতায় নেওয়া হয়।

৪৬ জনের বাদ পড়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিএসসির সুপারিশের পরও যারা নিয়োগ থেকে বাদ পড়েছিলেন, আগামী সোমবার তাদের বিষয়ে গেজেট প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে।

-স্বাধীন/এমএ

৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার
লোগো
Oct 1, 2026

৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta