মিরপুরে লিফট ছিঁড়ে নিচে, বাবা-ছেলেসহ ৩ জন আহত

প্রকাশঃ Oct 2, 2026 - 11:43
মিরপুরে লিফট ছিঁড়ে নিচে, বাবা-ছেলেসহ ৩ জন আহত

মিরপুর-১-এর পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্পের ভবনে দুর্ঘটনা

রাজধানীর মিরপুর-১-এর পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের একটি ভবনে লিফট ছিঁড়ে নিচে পড়ে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে বাবা-ছেলেও রয়েছেন। দুর্ঘটনায় একজনের দুই পা ভেঙে গেছে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে পাইকপাড়া আনসার ক্যাম্পের পশ্চিম পাশে প্রকল্পটির ১ নম্বর ভবনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) ও তাঁর ছেলে মো. ওয়াসি (৮)। তাঁদের উদ্ধার করে আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়েছে।

ভবনটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফজরের নামাজের পর ভবনের পঞ্চম তলার ওই তিন বাসিন্দা লিফটে ওঠেন। কিছুক্ষণ পরই বিকট শব্দে লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যায়। শব্দ শুনে ভবনের দারোয়ান ঘটনাস্থলে গিয়ে লিফটের ভেতর থেকে তাঁদের চিৎকার শুনতে পান।

পরে আশপাশের লোকজন এগিয়ে এসে লিফটের ভেতর থেকে তিনজনকে উদ্ধার করেন। এরপর তাঁদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনায় নাইস আহমেদের দুই পা ভেঙে গেছে বলে জানা গেছে।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মেহেদী হাসান বলেন, “বিষয়টি আমরা বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি। তবে সরাসরি আমাদের এখনো জানানো হয়নি। খবর পাওয়ার পর সেখানে আমাদের লোকজন পাঠানো হয়েছে।”

দুর্ঘটনার কারণ এবং লিফটটির রক্ষণাবেক্ষণ নিয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

-স্বাধীন/এস

মিরপুরে লিফট ছিঁড়ে নিচে, বাবা-ছেলেসহ ৩ জন আহত
লোগো
Oct 2, 2026

মিরপুরে লিফট ছিঁড়ে নিচে, বাবা-ছেলেসহ ৩ জন আহত

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta