২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশঃ Sep 12, 2026 - 18:00
২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক পরিসরে হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পাড়াগাঁও ঈদগাহ মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে হাম আক্রান্ত হয়ে আসা শিশুদের অধিকাংশই টিকা নেয়নি। এ কারণেই এখনো হাম সংক্রমণ দেখা যাচ্ছে। শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে টিকার কোনো বিকল্প নেই। অতীতের সরকারের মতো আমরা বসে থাকব না। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপকভাবে ভ্যাকসিন কার্যক্রম শুরু করা হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি সম্মিলিতভাবে জনসচেতনতা গড়ে তুলে ডেঙ্গু মোকাবিলায় কাজ করতে হবে।

মন্ত্রী মো. সাখাওয়াত হোসেন জানান, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১৫১ শয্যার হাসপাতালে উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে। খুব শিগগিরই এর বাস্তবায়ন শুরু হবে। সবার সম্মিলিত সহযোগিতা ছাড়া স্বাস্থ্যসেবার মান উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, রূপগঞ্জে প্রায় ২০ লাখ মানুষের বসবাস। অথচ উপজেলায় একটি মাত্র সরকারি হাসপাতাল রয়েছে। সেখানে গড়ে ৪০ হাজার মানুষের জন্য একটি করে বেড বরাদ্দ রয়েছে। তাই হাসপাতালটি ৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত করার পাশাপাশি ২৫১ শয্যায় উন্নীত করার দাবি জানান তিনি।

ফ্রি মেডিকেল ক্যাম্পে এদিন কয়েক হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়। ১৩টি পৃথক বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা শেষে বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ সরবরাহ করেন।

-স্বাধীন/এমএ

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
লোগো
Sep 12, 2026

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta