মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বার্তা নিয়ে নেছারাবাদে পুলিশের মোটরসাইকেল মহড়া

প্রকাশঃ Jul 15, 2026 - 13:04
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বার্তা নিয়ে নেছারাবাদে পুলিশের মোটরসাইকেল মহড়া

নেছারাবাদ (পিরোজপুর): মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনের প্রত্যয়ে পিরোজপুরের নেছারাবাদে পুলিশের উদ্যোগে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় নেছারাবাদ-কাউখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রণয় রায় এবং নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান-এর নেতৃত্বে মহড়াটি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পুলিশের সদস্যরা মাদকের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং মাদকবিরোধী বার্তা পৌঁছে দেন।

মহড়ায় পুলিশের সদস্যরা জনগণকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতা করার অনুরোধ করেন। এ উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানান এবং মাদকমুক্ত নেছারাবাদ গঠনে পুলিশের এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, "মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আমাদের অভিযান ধারাবাহিকভাবে চলবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।"

নেছারাবাদ-কাউখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রণয় রায় বলেন, "মাদকমুক্ত ও নিরাপদ নেছারাবাদ গড়ে তুলতে পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। জনসচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগ—দুই ক্ষেত্রেই আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।"

পুলিশের এ মোটরসাইকেল মহড়া স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সচেতন মহল মনে করছেন, পুলিশের এমন জনসচেতনতামূলক কার্যক্রম মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বার্তা নিয়ে নেছারাবাদে পুলিশের মোটরসাইকেল মহড়া
লোগো
Jul 15, 2026

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বার্তা নিয়ে নেছারাবাদে পুলিশের মোটরসাইকেল মহড়া

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta