নারীদের স্বাবলম্বী করতে পারলে আরও উজ্জ্বল হবে দেশের ভবিষ্যৎ: সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশঃ Aug 28, 2026 - 19:28
নারীদের স্বাবলম্বী করতে পারলে আরও উজ্জ্বল হবে দেশের ভবিষ্যৎ: সমাজকল্যাণমন্ত্রী

দেশের মোট জনগোষ্ঠীর প্রায় অর্ধেক নারী। এই বিশাল জনগোষ্ঠীকে শিক্ষিত, দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে পারলে বাংলাদেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে দুস্থ, অসহায় ও মেধাবী শিক্ষার্থী এবং নির্যাতিত নারী ও শিশুদের মধ্যে অনুদানের চেক ও সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, একটি পরিবারের মেয়েরা শিক্ষিত ও কর্মক্ষম হয়ে উঠলে ওই পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পায়। এ কারণে নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে তাদের স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা ও উৎসাহ দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, একজন নারীকে স্বাবলম্বী করে তোলা মানে একটি পুরো পরিবারকে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করে দেওয়া। তাই সরকারের দেওয়া অনুদানের অর্থ আয়বর্ধক কর্মকাণ্ডে বিনিয়োগ করে পরিবারের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নারীদের এগিয়ে নেওয়া গেলে এর সুফল শুধু পরিবারেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে।

অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলার ৬০ জন শিক্ষার্থীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়।

এ ছাড়া ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ১১ জন, ৯৬ জন শিক্ষার্থী, ১০৬ জন দুস্থ ব্যক্তি এবং ৬৪ জন আদিবাসীসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।

-স্বাধীন/ এমএ

নারীদের স্বাবলম্বী করতে পারলে আরও উজ্জ্বল হবে দেশের ভবিষ্যৎ: সমাজকল্যাণমন্ত্রী
লোগো
Aug 28, 2026

নারীদের স্বাবলম্বী করতে পারলে আরও উজ্জ্বল হবে দেশের ভবিষ্যৎ: সমাজকল্যাণমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta