পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে নবীন সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশঃ Jul 19, 2026 - 15:01
পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে নবীন সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে জেলার সাত উপজেলার নবীন সাংবাদিকদের অংশগ্রহণে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সংবাদ সংগ্রহ, বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরি, নৈতিক সাংবাদিকতা, তথ্য যাচাই, ডিজিটাল গণমাধ্যমের চ্যালেঞ্জ এবং পেশাগত দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের সম্মানিত প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন, দক্ষ, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন প্রজন্মের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের সম্মানিত জেলা প্রশাসক আবু সাঈদ। তিনি নবীন সাংবাদিকদের সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। বস্তুনিষ্ঠতা, সততা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে কাজ করলে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা, জেলা তথ্য অফিস পিরোজপুরের উপপরিচালক পরীক্ষিত চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, কৃষিবিদ ও ফ্রিল্যান্স সাংবাদিক জগৎ প্রিয় দাসসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণ কর্মশালার আহ্বায়ক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার সাত উপজেলার নবীন সাংবাদিকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চাকে উৎসাহিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে নবীন সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
লোগো
Jul 19, 2026

পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে নবীন সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta