এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার

প্রকাশঃ Aug 3, 2026 - 17:33
এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার

বিশ্বকাপজয়ী ফুটবলারদের বাংলাদেশে আনার ধারাবাহিকতায় এবার ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে দেশে আনার পরিকল্পনা করছে সরকার। ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তাকে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মীর শাহে আলম বলেন, সারা দেশে ফুটবল নিয়ে নতুন জোয়ার সৃষ্টি করতেই প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’-এর সমাপনী অনুষ্ঠানে ২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনা সম্ভব হবে।

তিনি বলেন, নিয়মিত খেলাধুলার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান ফুটবলার উঠে আসবে। এজন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ফুটবল দল গঠন করতে হবে। কোনো কারিগরি কলেজ, মাদ্রাসা, উচ্চবিদ্যালয় বা সাধারণ কলেজ দল গঠন করতে ব্যর্থ হলে তাদের এমপিও স্থগিত রাখার পরিকল্পনাও রয়েছে। শিক্ষার্থী কম থাকলেও বিকল্প উপায়ে দল গঠন নিশ্চিত করতে হবে।

আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ শুরু হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশে এসেছেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান, ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান মিডফিল্ডার গিলবার্তো সিলভা, ২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান তারকা মেসুত ওজিল এবং ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য ক্রিস্টিয়ান কারেম্বু। এছাড়া ২০১১ সালে লিওনেল মেসিকে নিয়ে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ঢাকায় নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল।

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার
লোগো
Aug 3, 2026

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta