দক্ষিণ কোরিয়াকে হারিয়ে পদকের স্বপ্ন দেখছে বাংলাদেশ

প্রকাশঃ Sep 21, 2026 - 11:03
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে পদকের স্বপ্ন দেখছে বাংলাদেশ

এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে পদক জয়ের আশা জাগিয়েছে বাংলাদেশ। আজ হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩৯-৩৫ পয়েন্টে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে লাল-সবুজের দল।

কাবাডিতে দক্ষিণ কোরিয়া বেশ শক্তিশালী প্রতিপক্ষ। ২০১৮ সালের এশিয়ান গেমসে রৌপ্যপদক জিতেছিল তারা। সেই দলের বিপক্ষে শুরু থেকেই সেয়ানে সেয়ানে লড়াই করেছে বাংলাদেশ।

প্রথমার্ধে বাংলাদেশ ১৭ পয়েন্ট সংগ্রহ করে, আর দক্ষিণ কোরিয়া পায় ১৬ পয়েন্ট। দ্বিতীয়ার্ধেও লড়াই ছিল সমানে সমান। বাংলাদেশ আরও ২২ পয়েন্ট যোগ করে, বিপরীতে কোরিয়া সংগ্রহ করে ১৯ পয়েন্ট। শেষ পর্যন্ত ৪ পয়েন্টের ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

তবে এই জয়ের পর বিশ্রামের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। আজই পরের ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে দলটি।

পুরুষ কাবাডিতে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে ও স্বাগতিক জাপান।

দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে উঠবে। অর্থাৎ চার ম্যাচ শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল নিশ্চিত করবে শেষ চারের টিকিট।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়ের পর এখন বাংলাদেশের লক্ষ্য চাইনিজ তাইপের বিপক্ষেও ভালো ফল করে পদকের পথে নিজেদের অবস্থান আরও শক্ত করা।

-স্বাধীন/এস

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে পদকের স্বপ্ন দেখছে বাংলাদেশ
লোগো
Sep 21, 2026

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে পদকের স্বপ্ন দেখছে বাংলাদেশ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta