শেখ হাসিনার ভার্চ্যুয়াল ভাষণ নিয়ে যা বলছে ভারত

প্রকাশঃ Aug 4, 2026 - 18:42
শেখ হাসিনার ভার্চ্যুয়াল ভাষণ নিয়ে যা বলছে ভারত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে নয়াদিল্লি।

মঙ্গলবার দিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।

৫ আগস্ট নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে শেখ হাসিনার অংশগ্রহণ নিয়ে ভারত সরকারের কোনো ভূমিকা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আপনি যে অনুষ্ঠানের কথা উল্লেখ করছেন, সেটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান আয়োজন করছে। এ আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। ওই অনুষ্ঠানে যেসব মতামত প্রকাশ করা হতে পারে, সেগুলোরও সরকার কোনো অনুমোদন বা সমর্থন দেয় না।”

রণধীর জয়সওয়াল আরও বলেন, নয়াদিল্লিতে দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের সংগঠন ফরেইন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) অব সাউথ এশিয়া আয়োজিত ওই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।

গত বছর ঢাকা ছাড়ার পর থেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভার্চ্যুয়াল ভাষণ দেওয়ার খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের আয়োজন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক ইতিবাচক অগ্রগতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ বিষয়ে সোমবার ঢাকায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর বৈঠকেও আলোচনা হয়েছে।

শেখ হাসিনার ভার্চ্যুয়াল ভাষণ নিয়ে যা বলছে ভারত
লোগো
Aug 4, 2026

শেখ হাসিনার ভার্চ্যুয়াল ভাষণ নিয়ে যা বলছে ভারত

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta