অল্পের জন্য সংঘর্ষ থেকে বাঁচল দুই বিমান, বড় ক্ষয়ক্ষতি

প্রকাশঃ Aug 9, 2026 - 15:03
অল্পের জন্য সংঘর্ষ থেকে বাঁচল দুই বিমান, বড় ক্ষয়ক্ষতি

অস্ট্রেলিয়ার সিডনিতে অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে দুটি বিমান। বিমানবন্দরের টারম্যাক এলাকায় এ ঘটনা ঘটেছে। সংঘর্ষ এড়ানো গেলেও এতে বিমানের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (৯ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো জানিয়েছে, রোববার সিডনি বিমানবন্দরের টারম্যাকে একটি জেটস্টার এ৩২০ এবং কাতার এয়ারওয়েজের একটি বোয়িং ৭৭৭ অল্পের জন্য সংঘর্ষ এড়াতে পেরেছে। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, জেটস্টার বিমানটি কুইন্সল্যান্ড রাজ্যের গোল্ড কোস্টে উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ফ্লাইট ক্রুরা একটি ক্রসিং ট্যাক্সিওয়েতে কাতার এয়ারওয়েজের একটি বিমানকে খুব কাছে দেখতে পান। ওই বিমানটিকে একটি এয়ারক্রাফট টাগ দিয়ে টেনে নেওয়া হচ্ছিল।

ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, উভয় বিমানকে আকস্মিকভাবে থামানো হয়।

নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এ ঘটনায় জেটস্টার বিমানের একজন কেবিন ক্রু সদস্য আহত হয়েছেন। অন্যদিকে, কাতার এয়ারওয়েজের বিমানটির সামনের চাকা ও বিমানটি টেনে নেওয়া টাগবোটের মধ্যকার সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে।

অস্ট্রেলিয়ার জাতীয় বিমান সংস্থা কোয়ান্টাস জানিয়েছে, তারাও ঘটনাটি তদন্ত করছে।

এক বিবৃতিতে জেটস্টারের এক মুখপাত্র বলেন, ‘আমাদের বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশনা অনুসরণ করছিল। এ সময় অন্য একটি বিমান খুব কাছে চলে আসায় পাইলটরা জোরে ব্রেক করতে বাধ্য হন।’

প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে কাতার এয়ারওয়েজ তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি।সূত্র: রয়টার্স।

এসটিআর

অল্পের জন্য সংঘর্ষ থেকে বাঁচল দুই বিমান, বড় ক্ষয়ক্ষতি
লোগো
Aug 9, 2026

অল্পের জন্য সংঘর্ষ থেকে বাঁচল দুই বিমান, বড় ক্ষয়ক্ষতি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta