মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

প্রকাশঃ Aug 10, 2026 - 15:06
মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবার বড় ধরনের পতন দেখা গেছে। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে প্রায় ৬ শতাংশ। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও।

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফল প্রকাশের পর পাসের হার কমে যাওয়ার কারণ নিয়ে কথা বলেন তিনি।

পরীক্ষায় পাসের হার কমে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষায় নম্বর দেওয়া যায় না।’

সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এবার খাতা মূল্যায়ন ও নম্বর প্রদানের ক্ষেত্রে শিক্ষকরা কঠোর অবস্থান নিয়েছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মন খুলে গান গাওয়া গেলেও পরীক্ষার খাতায় নম্বর দেওয়ার ক্ষেত্রে তেমন উদারতা দেখানোর সুযোগ নেই।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার গত বছরের তুলনায় কমেছে। একই সঙ্গে শূন্য শতাংশ পাসের প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার কোনো শিক্ষার্থী পাস করেনি—এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৫৭টি। গত বছর এ সংখ্যা ছিল ৪৮টি।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা এবার বেড়ে দাঁড়িয়েছে ২২৬টিতে। ২০২৫ সালে এ সংখ্যা ছিল ৮৬টি।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে গত বছর কোনো প্রতিষ্ঠানেই শূন্য পাসের হার ছিল না। তবে এবার এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯টিতে।

-স্বাধীন দিগন্ত/ এমএ

মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী
লোগো
Aug 10, 2026

মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta