প্রাথমিক শিক্ষাব্যবস্থায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: ববি হাজ্জাজ

প্রকাশঃ Aug 23, 2026 - 16:09
প্রাথমিক শিক্ষাব্যবস্থায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে আগামী এক মাসের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (২৩ আগস্ট) সকালে বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নতুন নীতিমালার আলোকে প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে নীতিমালার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর কার্যক্রমও পরিচালিত হবে।

তিনি বলেন, ‘মাসখানেকের মধ্যে আমরা নতুন নীতিমালা প্রণয়ন করব। এর আলোকে প্রাথমিক শিক্ষা পরিবার ও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো পরিচালিত হবে।’

প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে একটি সুশিক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন দ্রুত দৃশ্যমান করাই সরকারের লক্ষ্য।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষার বরিশাল বিভাগের উপপরিচালক নিলুফার ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল এবং উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার।

কর্মশালায় প্রাথমিক শিক্ষার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এতে শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রাথমিক শিক্ষাব্যবস্থায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: ববি হাজ্জাজ
লোগো
Aug 23, 2026

প্রাথমিক শিক্ষাব্যবস্থায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: ববি হাজ্জাজ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta