এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার ১৪ দফা নির্দেশনা দিয়ে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২১ থেকে ২৭ আগস্ট পর্যন্ত অনলাইনে বদলির আবেদন করা যাবে।
বদলি আদেশ জারির ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বদলিকৃত শিক্ষককে অবমুক্ত করা নিশ্চিত করতে হবে। অবমুক্ত হওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
বদলি নীতিমালা অনুযায়ী, আগ্রহী শিক্ষকরা http://ngttdshe.teletalk.com.bd এই লিংকে নিজেদের মোবাইলে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে মাউশির নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে।
-স্বাধীন/ এমএ
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ

