দেশের সব সরকারি কলেজের জন্য জরুরি নির্দেশনা মাউশির

প্রকাশঃ Sep 23, 2026 - 16:13
দেশের সব সরকারি কলেজের জন্য জরুরি নির্দেশনা মাউশির

দেশের সব সরকারি কলেজের চলমান ক্লাস রুটিন চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ই-মেইল ঠিকানায় এসব রুটিন পাঠাতে হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মাউশির পক্ষ থেকে জারি করা এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, মাউশির অধীন দেশের সব সরকারি কলেজের অধ্যক্ষকে নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান ক্লাস রুটিন প্রস্তুত করতে হবে। রুটিনটি পিডিএফ ও ওয়ার্ড—দুই ফাইলেই তৈরি করতে হবে। এতে বাংলা লেখার ক্ষেত্রে ইউনিকোড এবং ইংরেজি লেখার ক্ষেত্রে ‘টাইমস নিউ রোমান’ ফন্ট ব্যবহার করতে বলা হয়েছে।

প্রস্তুত করা ক্লাস রুটিন আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে মাউশির নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। নোটিশে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে দেশের সব সরকারি কলেজের ক্লাস রুটিন পাঠানো নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মাউশি।

-স্বাধীন/এমএ

দেশের সব সরকারি কলেজের জন্য জরুরি নির্দেশনা মাউশির
লোগো
Sep 23, 2026

দেশের সব সরকারি কলেজের জন্য জরুরি নির্দেশনা মাউশির

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta