ফের শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ-জলকামান

প্রকাশঃ Aug 10, 2026 - 18:52
ফের শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ-জলকামান

নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ও বিভিন্ন পরীক্ষা বাতিলের দাবিতে ভারতের ঝাড়খণ্ড বিধানসভা অভিমুখে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ব্যাপক পুলিশি দমন-পীড়নের ঘটনা ঘটেছে। বিধানসভার কাছাকাছি জগন্নাথপুর মন্দির এলাকায় বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও লাঠিচার্জ ব্যবহার করে। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন।

নিয়োগসংক্রান্ত ১৩টি পরীক্ষা বাতিলের দাবি নিয়ে সরকারের সঙ্গে একাধিক দফা আলোচনা ব্যর্থ হওয়ার পর আন্দোলনের ১৭তম দিনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আন্দোলনকারীরা ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) ও স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এ ব্যাপক সংস্কারের দাবি জানিয়েছেন। পাশাপাশি সিবিআই অথবা ভিন রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে নিরপেক্ষ তদন্তেরও দাবি করছেন তারা।

এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্যও শুরু হয়েছে। আন্দোলনকারীরা সরকারের বিরুদ্ধে তাদের কণ্ঠরোধের অভিযোগ তুলেছেন। তবে রাজ্যের মন্ত্রী সুদিব্য কুমার দাবি করেছেন, সরকার চাকরিপ্রার্থীদের অধিকাংশ দাবি মেনে নিয়েছে। এরপরও বিজেপি রাজনৈতিক ফায়দা নেওয়ার উদ্দেশ্যে আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি।

সূত্র: এনডিটিভি।

-স্বাধীন দিগন্ত/ এমএ

ফের শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ-জলকামান
লোগো
Aug 10, 2026

ফের শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ-জলকামান

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta