শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

প্রকাশঃ Aug 10, 2026 - 19:49
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

কলম্বিয়ার রাজধানী বোগোতায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় সকালে আঘাত হানা ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বোগোতায় আঘাত হানা ভূমিকম্পের কম্পন এতটাই শক্তিশালী ছিল যে দূরবর্তী ভেনেজুয়েলা সীমান্ত এলাকাতেও তা অনুভূত হয়েছে।

কলম্বিয়ার ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা জিওলজিক্যাল সার্ভিস জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী চোকো প্রদেশে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।

তবে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা শাখা (ইউএনজিআরডি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৬। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৯ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সান হোসে দেল পালমার শহরের কাছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইউএনজিআরডি জানিয়েছে, ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা যাচাই করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

তবে শক্তিশালী এই ভূমিকম্পের পর এখন পর্যন্ত দেশটির কোনো এলাকায় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স, এএফপি

-স্বাধীন দিগন্ত/ এমএ

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া
লোগো
Aug 10, 2026

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta